ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সড়ক দূর্ঘটনা

হাটহাজারী-ফটিকছড়ি সড়কে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামের হাটহাজারী-ফটিকছড়ি সড়কে শাহ জাহান শাহ (রাহঃ) গেইগ সংলগ্ন আবারও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একটি সিএনজি অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। সিএনজিতে দুজন আরোহী থাকলেও  কোনো হতাহত হয়নি। 

প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ সড়কে ছোট-বড় নানা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত গতি, বেপরোয়া যানবাহন চালনা, সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশ এবং ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এলাকাবাসীর দাবি, হাটহাজারী-ফটিকছড়ি সড়কে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশেষত মহাসড়ক হওয়া স্বত্তেও কোনো রোড ডিভাইডার না থাকায় এমন দূর্ঘটনার খবর নিত্যদিনে শুনা যায়। তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, নিয়মিত ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, যথাযথ উদ্যোগ না নেওয়া হলে এই সড়কে দুর্ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হাটহাজারী-ফটিকছড়ি সড়কে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী-ফটিকছড়ি সড়কে শাহ জাহান শাহ (রাহঃ) গেইগ সংলগ্ন আবারও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একটি সিএনজি অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। সিএনজিতে দুজন আরোহী থাকলেও  কোনো হতাহত হয়নি। 

প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ সড়কে ছোট-বড় নানা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত গতি, বেপরোয়া যানবাহন চালনা, সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশ এবং ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এলাকাবাসীর দাবি, হাটহাজারী-ফটিকছড়ি সড়কে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশেষত মহাসড়ক হওয়া স্বত্তেও কোনো রোড ডিভাইডার না থাকায় এমন দূর্ঘটনার খবর নিত্যদিনে শুনা যায়। তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, নিয়মিত ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, যথাযথ উদ্যোগ না নেওয়া হলে এই সড়কে দুর্ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত