মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসমীকে হ্যান্ডকাফ পরানোর সময় দুই পুলিশ কর্মকর্তার উপর হামলা
মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে গিয়ে আসামী ও আসামীর লোকজনের হামলার স্বীকার হয়েছেন ঢাকার সাভার মডেল থানায় কর্মরত পুলিশের দুই কর্মকর্তার। আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এঘটনা ঘটে।
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, সাভার মডেল থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক(এসআই) এসএম শামীম ও সহকারী উপ-পরিদর্শক মশিউর রহমান খান।
হামলার স্বীকার এসআই) এসএম শামীম বলেন, সন্ধ্যায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসমী আসমী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে তিনি ও মশিউর রহমান বক্তারপুর এলাকায় যান। ৭টা ৪০ মিনিটের দিকে রফিকুলকে ধরে ফেলেন। এসময় তার হাতপ হ্যান্ডকাফ পড়াতে গেলে আসামী ও ৭/ ৮ জন লোক ইট ও লাঠি নিয়ে তাদের ( দুই কর্মকর্তা) দুইজনকে মারধর শুরু করে। পরবর্তীতে ৪০/ ৫০ জন লোক একত্র হয়ে এলোপাতাড়ি তাদের মারধর করে আসামী রফিকুলকে ছিনিয়ে নেয়। আমাদের পুলিশের আরেকটি টিম পেছনে ছিলো। তারা ঘটনাস্থলে পৌছার আগেই হামলা কারীরা চলে যায়। তারা ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।পরবর্তীতে আমাদের টহল পুলিশ টিম আমাদের উদ্ধার করে সাভার সাস্থ কমপ্লেক্সে নিয়ে আসেন।
জানতে চাইলে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অফস) মো: জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে আমরা জনাতে পেরেছি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসমীকে হ্যান্ডকাফ পরানোর সময় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা করে মারধর করে। পরবর্তীতে তাদের দুজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এঘটনায় কাউকেই আটক করা যায়নি।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, দুইজন পুলিশ কর্মকর্তাকে আহত আবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাতের চিন্হ রয়েছে। মুখে গুরুতর আঘাত প্রাপ্ত আহত উপ-পরিদর্শক এসএম শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শেষ///

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন