সৈয়দপুরে নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ‘ঐক্যবদ্ধ নারী সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহরের উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবালসহ বিভিন্ন নারীকে জড়িয়ে একাধিক ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের বিরুদ্ধেও বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভ্রান্তিকর ও আপত্তিকর প্রচারণা চালিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
গোলাহাট অবাঙালি ক্যাম্পের নারী নেত্রী হামিদা খাতুন বলেন, “ফেক আইডির আড়ালে থেকে নারী ও সমাজের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপতৎপরতা বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নারীদের সম্মানহানি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
হাতিখানা ক্যাম্পের সানজিদা খাতুন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদের আইনের আওতায় আনতে হবে।”
মুন্সিপাড়া ক্যাম্পের মোছা. সনি বলেন, “ফেক আইডির মাধ্যমে নারী উদ্যোক্তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এতে নারীদের এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত হচ্ছে।”
শিক্ষার্থী আয়েশা বলেন, “মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকর। আমরা নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম চাই।”
শিক্ষার্থী রেশমা বলেন, “নারীদের সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপপ্রচারকারীদের কোনো ছাড় দেওয়া উচিত নয়।”
সমাজসেবক ও শিক্ষক নাগমা খাতুন বলেন, “দীর্ঘদিন ধরে মাজিদ ইকবাল নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। তাঁর বিরুদ্ধে এবং বিভিন্ন নারীর বিরুদ্ধে অপপ্রচার অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
সৈয়দপুর চামড়াগুদাম ক্যাম্পের মোছা. দুলালী বলেন, “ফেক আইডির আড়ালে থাকা দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তারা বলেন, সম্প্রতি উর্দুভাষী জনগোষ্ঠীর নেতা মাজিদ ইকবাল ও তাঁর পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন ফেক আইডি থেকে অশালীন ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একই সঙ্গে শহরের অনেক নারী ও তরুণীকেও লক্ষ্য করে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
মানববন্ধনে শহরের ২৩টি উর্দুভাষী (অবাঙালি) ক্যাম্পের শত শত নারী অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও অশালীন প্রচারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন