ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সড়ক দূর্ঘটনা

নওগাঁ বদলগাছীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধার নির্মম মৃত্যু: চালক আটক

নওগাঁর বদলগাছিতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাহিদা (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ সোমবার (৮ জুন, ২০২৬) আনুমানিক সকাল ৮:৪৫ মিনিটের সময় বদলগাছি থানার ভান্ডারপুর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাহিদা উপজেলার ভান্ডারপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল পৌনে ৯টার দিকে ভান্ডারপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন সাহিদা। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো ন ২০-৯৫১৩) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় এবং ডান হাতে গুরুতর জখম হয়।

উপস্থিত এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা পিকআপ ভ্যানসহ এর চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বদলগাছি থানার ইন্সপেক্টর (তদন্ত) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃত চালকের মোঃ জাহাঙ্গীর আলম (২০) সে ময়মনসিংহের মুক্তাগাছা থানার দক্ষিণ নুরকোলা গ্রামের রমজান আলীর ছেলে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, ঘাতক চালক ও পিকআপ ভ্যানটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই বিষয়ে  আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁ বদলগাছীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধার নির্মম মৃত্যু: চালক আটক

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছিতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাহিদা (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ সোমবার (৮ জুন, ২০২৬) আনুমানিক সকাল ৮:৪৫ মিনিটের সময় বদলগাছি থানার ভান্ডারপুর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাহিদা উপজেলার ভান্ডারপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল পৌনে ৯টার দিকে ভান্ডারপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন সাহিদা। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো ন ২০-৯৫১৩) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় এবং ডান হাতে গুরুতর জখম হয়।

উপস্থিত এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা পিকআপ ভ্যানসহ এর চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বদলগাছি থানার ইন্সপেক্টর (তদন্ত) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃত চালকের মোঃ জাহাঙ্গীর আলম (২০) সে ময়মনসিংহের মুক্তাগাছা থানার দক্ষিণ নুরকোলা গ্রামের রমজান আলীর ছেলে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, ঘাতক চালক ও পিকআপ ভ্যানটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই বিষয়ে  আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত