ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ফটিকছড়িতে জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহতে কঠোর হুঁশিয়ারি আবু তৈয়বের

চট্টগ্রামের ফটিকছড়িতে শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।

সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ফটিকছড়ির শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিবৃতিতে তিনি বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা প্রতিহত করতে স্থানীয় জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে তারা প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন।

আবু তৈয়ব বলেন, জামায়াত-বিএনপির উস্কানিমূলক ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফটিকছড়ির উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি শান্তিপ্রিয় জনগণকে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফটিকছড়ির সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহতে কঠোর হুঁশিয়ারি আবু তৈয়বের

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।

সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ফটিকছড়ির শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিবৃতিতে তিনি বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা প্রতিহত করতে স্থানীয় জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে তারা প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন।

আবু তৈয়ব বলেন, জামায়াত-বিএনপির উস্কানিমূলক ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফটিকছড়ির উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি শান্তিপ্রিয় জনগণকে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফটিকছড়ির সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত