মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে রাজিব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গভীর রাতে একদল ব্যক্তি হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। এ সময় রাজিব ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। একপর্যায়ে বাড়ির মালিক তাকে আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রাজিবকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ধস্তাধস্তির সময় বাড়ির মালিক হাকিম আলীও আহত হন। তাকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চুরির অভিযোগে আটক হওয়ার পর জনতার মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন