চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি দোকানসংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা মনি। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, “শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পরিবারের পক্ষ থেকে প্রথমে থানায় কোনো তথ্য দেওয়া হয়নি। পরে স্থানীয়ভাবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন