ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান এর ৭৫ তম জন্মবার্ষিকী পালিত

চন্দনাইশের বরমা'য় বীর মুক্তিযোদ্ধা শহীদ  আবদুস সবুর খান এর ৭৫ তম জন্মবার্ষিকী পালিত। 

২রা জুন সকাল ১১ ঘটিকার সময় চন্দনাইশের বরমা'য় জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধের গ্রুপ নং ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬-এর যৌথ ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খানের ৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি জাহেদ হোসেন খান, ক্রীড়াবিষয়ক সম্পাদক রাইহান খান, সদস্য আকিব হোসেন খান, মোঃ ত্বোহা, আজীম, সাইয়েদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বি জনাব বেলায়েত খান উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী এবং কিয়াম পরিচালনা করেন মাওলানা এমদাদ হোসেন।

এ সময় বক্তারা শহীদ আবদুস সবুর খানের বীরত্বপূর্ণ অবদান, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদ আবদুস সবুর খানের অসামান্য অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শেষে দেশ, জাতি এবং শহীদ আবদুস সবুর খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান এর ৭৫ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

চন্দনাইশের বরমা'য় বীর মুক্তিযোদ্ধা শহীদ  আবদুস সবুর খান এর ৭৫ তম জন্মবার্ষিকী পালিত। 

২রা জুন সকাল ১১ ঘটিকার সময় চন্দনাইশের বরমা'য় জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধের গ্রুপ নং ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬-এর যৌথ ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খানের ৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি জাহেদ হোসেন খান, ক্রীড়াবিষয়ক সম্পাদক রাইহান খান, সদস্য আকিব হোসেন খান, মোঃ ত্বোহা, আজীম, সাইয়েদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বি জনাব বেলায়েত খান উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী এবং কিয়াম পরিচালনা করেন মাওলানা এমদাদ হোসেন।

এ সময় বক্তারা শহীদ আবদুস সবুর খানের বীরত্বপূর্ণ অবদান, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদ আবদুস সবুর খানের অসামান্য অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শেষে দেশ, জাতি এবং শহীদ আবদুস সবুর খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত