ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চার সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন

ভুক্তভোগী নারী

নওগাঁর  বদলগাছীতে  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর( ৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী  আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিকা পারভীন(৩৮)।  

জানা গেছে, গৃহবধূর স্বামী  দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। । সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত। এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ে দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয়  বাক-বিতণ্ডা এক পর্যায়ে  এই ভুগভোগি নারীকে পরিবারে লোক জন  মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে  যায়। 

গৃহবধূ আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফ বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। 

এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বদলগাছী  থানার ওসি মো. রুহুল আমিন  জানান,  ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চার সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

নওগাঁর  বদলগাছীতে  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর( ৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী  আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিকা পারভীন(৩৮)।  

জানা গেছে, গৃহবধূর স্বামী  দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। । সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত। এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ে দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয়  বাক-বিতণ্ডা এক পর্যায়ে  এই ভুগভোগি নারীকে পরিবারে লোক জন  মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে  যায়। 

গৃহবধূ আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফ বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। 

এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বদলগাছী  থানার ওসি মো. রুহুল আমিন  জানান,  ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে। 

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত