চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং নয়াবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল হোসেন রবি (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার, ১ জুন, বিকেল ৫টার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষে রবি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, একই স্থানে প্রায় ৫ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা। এর আগে সকালে একই এলাকায় আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়। স্বল্প সময়ের মধ্যে একই স্থানে একাধিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন