ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সৈয়দপুরের কৃতি সন্তান রাকিবুল হাসানকে জেলা ছাত্রদলের সংবর্ধনা

সৈয়দপুরের কৃতি সন্তান ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রাকিব-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরোতে উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর জেলা ছাত্রদল।

রোববার সন্ধ্যা ৭টায় সৈয়দপুর জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা রাকিবুল হাসান রাকিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা ছিলেন শাহীন আক্তার শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. ওবায়দুর রহমান, এরশাদ হোসেন পাপ্পু, এম. এ. পারভেজ লিটন, আনিস আনসারি এবং মোঃ আনোয়ার হোসেন প্রামাণিক।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী রশিদুল হক সরকার, মোঃ তারেক আজিজ, শফিকুল ইসলাম বাবু, মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাদেদুজ্জামান সরকার দিনার এবং মোঃ কামরান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ আরমান এবং সঞ্চালনা করেন মোঃ মোমিনুল ইসলাম রাব্বি।

এ সময় সৈয়দপুর জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রাকিবুল হাসান রাকিবের এ অর্জনকে সৈয়দপুরবাসীর জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সৈয়দপুরের কৃতি সন্তান রাকিবুল হাসানকে জেলা ছাত্রদলের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত