ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামাতো ভাই গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী (৪৭) কে ধর্ষন চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় সোমবার সকালে ওই নারী বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছেন। গতকাল রাত নয়টায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান সম্পর্কে ওই নারীর মামাতো ভাই। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। পরে রাত নয়টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। এসময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। তাৎক্ষিনক তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার মামলার আসামীকে আজই আদালতে প্রেরন হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামাতো ভাই গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী (৪৭) কে ধর্ষন চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় সোমবার সকালে ওই নারী বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছেন। গতকাল রাত নয়টায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান সম্পর্কে ওই নারীর মামাতো ভাই। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। পরে রাত নয়টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। এসময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। তাৎক্ষিনক তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার মামলার আসামীকে আজই আদালতে প্রেরন হবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত