ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সড়ক দূর্ঘটনা

ফটিকছড়ির পাইন্দংয়ে সড়ক দুর্ঘটনা: বাবা-ছেলের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার, ১ জুন সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্থানীয় মেকানিক শাহজাহান ও তার ছেলে গুরুতর আহত হন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পরে সড়কে যান চলাচল পুনরায় চালু হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফটিকছড়ির পাইন্দংয়ে সড়ক দুর্ঘটনা: বাবা-ছেলের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার, ১ জুন সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্থানীয় মেকানিক শাহজাহান ও তার ছেলে গুরুতর আহত হন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পরে সড়কে যান চলাচল পুনরায় চালু হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত