ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল ফেনী জেলা পরিষদের প্রশাসক

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কের জন্ম দিয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার দাবি, মুখ ফসকে কথাটি বেরিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক বক্তব্য দিতে গিয়ে এমন কথা বলেন।

বক্তব্যটির ছোট একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। নেটিজেনদের কেউ কেউ এমন বক্তব্যকে ‘শিরক’ বলে উল্লেখ করেছেন। অনেকেই আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ভুল বলছেন।

এ বিষয়ে জানতে চাইলে এম এ খালেক বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার, আপনার সবার প্রিয় মানুষ কথাটি বলতে গিয়ে মুখ ফসকে এই কথাটি বের হয়ে যায়। সেটাকেই অনেকে ভুলভাবে প্রচার করছে।’ 

তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল একটি অনাকাঙ্ক্ষিত ভুলকে মানুষের মাঝে প্রচার করছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল ফেনী জেলা পরিষদের প্রশাসক

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কের জন্ম দিয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার দাবি, মুখ ফসকে কথাটি বেরিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক বক্তব্য দিতে গিয়ে এমন কথা বলেন।

বক্তব্যটির ছোট একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। নেটিজেনদের কেউ কেউ এমন বক্তব্যকে ‘শিরক’ বলে উল্লেখ করেছেন। অনেকেই আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ভুল বলছেন।

এ বিষয়ে জানতে চাইলে এম এ খালেক বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার, আপনার সবার প্রিয় মানুষ কথাটি বলতে গিয়ে মুখ ফসকে এই কথাটি বের হয়ে যায়। সেটাকেই অনেকে ভুলভাবে প্রচার করছে।’ 

তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল একটি অনাকাঙ্ক্ষিত ভুলকে মানুষের মাঝে প্রচার করছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত