ফটিকছড়ির উপজেলার পাইন্দংয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ৭ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মফিজ উদ্দিন পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার ডলু নতুন বাজারের স্বাগতম এলাকায় কেডিএম প্রজেক্টের পারিবারিক মৎস্য লেকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিজেদের মৎস্য লেকে আত্মীয় ও বন্ধুর বাচ্চারা নৌকা নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে কয়েকটি শিশু নৌকা থেকে পানিতে পড়ে গেলে মফিজ উদ্দিন তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। এ সময় কয়েকজন শিশুকে উদ্ধার করা গেলেও মফিজ উদ্দিন পানিতে তলিয়ে যান। এছাড়া বন্ধুর ৪ বছর বয়সী এক শিশুকন্যাও নিখোঁজ হয়।
প্রায় দুই ঘণ্টা পর নিখোঁজ শিশুটির লাশ লেক থেকে উদ্ধার করা হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন