চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাউজান উপজেলার জয় (১৯) ও সীমান্ত (২২)
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে চলা মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন