সৈয়দপুর ক্রীড়াঙ্গনকে ঘিরে বড় পরিকল্পনার কথা জানিয়ে “খেলাধুলা নিয়ে রাজনীতি নয়” বলে মন্তব্য করেছেন হাফেজ আব্দুল মুনতাকিম।
তিনি বলেন, খেলাধুলাকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ নয়, বরং তরুণ প্রজন্ম ও এলাকার ক্রীড়ার উন্নয়নেই সবাইকে কাজ করতে হবে।
ঈদ আযহা এর ২য় দিন শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে “ক্রীড়াঙ্গন সৈয়দপুর” এর আয়োজনে স্থানীয় ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, “খেলাধুলা নিয়ে রাজনীতি নয়। খেলাধুলাকে পুঁজি করে নিজের উন্নয়নের চিন্তা করে দয়া করে ক্রীড়াঙ্গনের ক্ষতি করবেন না।”
তিনি আরও বলেন, সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে জাগিয়ে তুলতে বড় পরিসরে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের পর সৈয়দপুরে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। এছাড়া শীত মৌসুমে ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করা হবে। বছরের শেষদিকে ফুটবল, ক্রিকেট, সেপাক টাকরোসহ বিভিন্ন খেলাকে যুক্ত করে মাসব্যাপী অলিম্পিক আদলে বৃহৎ ক্রীড়া আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
দেশের ফুটবলের স্বর্ণালী সময়ের খেলোয়াড় আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আশির দশকের বাংলাদেশ রেলওয়ের ফুটবলার আব্দুল হান্নান ও ফুটবলার মোকছেদ আলী।
তারা বলেন, সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে ঘিরে দীর্ঘদিন পর এমন ইতিবাচক উদ্যোগ ভালো কিছুর আশা জাগিয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং সৈয়দপুরের ক্রীড়াবিদরা দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার মোকতার সিদ্দিকী, ক্রিকেটার নূর আলম সাদ্দাম, আব্দুল গাফফার সাকলায়েন, রবিউল হক, রোহানুদ দৌলা বর্ষণ, মো. ইমরান আত্তারী, ফুটবলার মহিউদ্দিন রানু, জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায় এবং খেলোয়াড় আইরিন খাতুন, অন্তর রায় ও মো. রাব্বি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন