ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মাইজভাণ্ডার দরবার শরিফে জিয়ারতকালে মাইজভাণ্ডারীর ইন্তেকাল

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার দিনে মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে শোকের ছায়া। আওলাদে রাসুল (দ.), গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (রহ.)-এর প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্র জানায়, আজ ঈদুল আজহার নামাজ আদায়ের পর মাজার শরিফ জিয়ারতের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর দৌহিত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা। ঈদের জামাত শেষে জিয়ারতরত অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুতে দরবারের আশেকান, মুরিদান ও স্থানীয় ভক্তদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দরবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর রফে দারাজাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবরে জামিলের তাওফিক প্রার্থনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাইজভাণ্ডার দরবার শরিফে জিয়ারতকালে মাইজভাণ্ডারীর ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার দিনে মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে শোকের ছায়া। আওলাদে রাসুল (দ.), গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (রহ.)-এর প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্র জানায়, আজ ঈদুল আজহার নামাজ আদায়ের পর মাজার শরিফ জিয়ারতের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর দৌহিত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা। ঈদের জামাত শেষে জিয়ারতরত অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুতে দরবারের আশেকান, মুরিদান ও স্থানীয় ভক্তদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দরবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর রফে দারাজাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবরে জামিলের তাওফিক প্রার্থনা করা হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত