ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছীতে ৪৪৫ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক সহায়তা বিতরণ

নওগাঁর বদলগাছীতে  প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৪৪৫ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার  দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য;৪৮ নওগাঁ - জনাব ফজলে হুদা বাবুল । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৪৪৫ টি বাছাইকৃত পরিবারের মাঝে মোট ৪,৪৫,০০০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছেন। সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারকে সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যেন প্রকৃত অভাবী মানুষরাই এর সুফল পান।

অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইশরাত জাহান ছনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জনাব পলাশ উদ্দীন  সহকারী ভূমি, রুহুল আমিন অফিসার ইনচার্জ বদলগাছী থানা।  এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছীতে ৪৪৫ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছীতে  প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৪৪৫ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার  দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য;৪৮ নওগাঁ - জনাব ফজলে হুদা বাবুল । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৪৪৫ টি বাছাইকৃত পরিবারের মাঝে মোট ৪,৪৫,০০০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছেন। সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারকে সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যেন প্রকৃত অভাবী মানুষরাই এর সুফল পান।

অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইশরাত জাহান ছনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জনাব পলাশ উদ্দীন  সহকারী ভূমি, রুহুল আমিন অফিসার ইনচার্জ বদলগাছী থানা।  এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত