হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পানিউন্ডা ইউনিয়নের বড়চর গ্রামে ৯ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ মে) বিকালে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, রবিবার বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের শিশু টি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল,
পথিমধ্যে একই পানিউন্ডা ইউনিয়নের বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটিকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
লোকজন শিশু টির চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, লোকলজ্জা ও ভয়ের কারণে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে যাননি। পরে অবস্থা গুরুতর দেখে হাসপাতালে নেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করেছি আমরা।
পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেইসঙ্গে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন