ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে হাটের ইজারাদারকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৫ মে) বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাছান এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয় ক্রেতা ও বাজার সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোবিন্দাসী পশুর হাটে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা গরু ও ছাগল কিনতে আসে। সরকারি নিয়ম অনুযায়ী গরুর ও ছাগল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছিল। হাটে আসা কয়েকজন ক্রেতা বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাছান হাটে এসে হাতেনাতে অনিয়মের সত্যতা পান। এ সময় অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি স্বীকার করেন হাটের ইজারাদার মোঃ আব্দুল হালিম প্রামানিক। 

অভিযান চলাকালে সাধারণ ক্রেতারা ইউএনও’র কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন, "আপনারা আজকে জরিমানা করে চলে যাওয়ার পর ইজারাদাররা আমাদের কাছ থেকে আরও দ্বিগুণ টাকা উসুল করবে।" ক্রেতাদের এমন আশঙ্কার জবাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাছান  তাদের আশ্বস্ত করে বলেন, "প্রশাসনের এই নজরদারি কেবল আজকের জন্য নয়। আমি এর পরের হাটেও নিজে উপস্থিত থাকব।

যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রশাসনকে সবসময় পাশে পাবেন। কোথাও কোনো অনিয়ম বা অতিরিক্ত টাকা দাবি করা হলে সাথে সাথে আমাদের জানাবেন, আমরা কঠোর ব্যবস্থা নেব।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি পশুর হাটে হাসিল আদায়ের সরকারি মূল্য তালিকা বা চার্ট দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া বাধ্যতামূলক।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত