ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

আমসপ্ন গ্রামের যুবসমাজকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে মাইকেল

ইয়াবা ব্যবসায়ী কাওসার,আমসপ্ন খুপরি ঘরে বসে মাদক সাপ্লাই দিচ্ছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী গ্রামের খালেক ড্রাইভারের ছেলে কাউছার ওরফে “মাইকেল”-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত সংলগ্ন আমসপন গ্রামসহ আশপাশের এলাকায় সারাদিন ইয়াবা সাপ্লাই দিয়ে বেড়ায় এই চক্রটি।

এলাকাবাসীর অভিযোগ, সহজেই তরুণ ও বেকার যুবকদের হাতে পৌঁছে যাচ্ছে মাদক। ফলে ধ্বংসের দিকে যাচ্ছে যুবসমাজ। সীমান্ত এলাকাকে ব্যবহার করে একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে উঠেছে বলেও দাবি স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রকাশ্যে মাদক বিক্রি হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার ও মাদকের বিস্তার বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আমসপ্ন গ্রামের যুবসমাজকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে মাইকেল

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী গ্রামের খালেক ড্রাইভারের ছেলে কাউছার ওরফে “মাইকেল”-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত সংলগ্ন আমসপন গ্রামসহ আশপাশের এলাকায় সারাদিন ইয়াবা সাপ্লাই দিয়ে বেড়ায় এই চক্রটি।

এলাকাবাসীর অভিযোগ, সহজেই তরুণ ও বেকার যুবকদের হাতে পৌঁছে যাচ্ছে মাদক। ফলে ধ্বংসের দিকে যাচ্ছে যুবসমাজ। সীমান্ত এলাকাকে ব্যবহার করে একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে উঠেছে বলেও দাবি স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রকাশ্যে মাদক বিক্রি হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার ও মাদকের বিস্তার বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত