ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ফটিকছড়িতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু রাফসান তালুকদারের মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ মে) সন্ধ্যায় ১১নং সুয়াবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া এলাকার অছিমিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পরিবারের অগোচরে রাফসান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে অচেতন অবস্থায় তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফসান বারমাসিয়া এলাকার মোহাম্মদ শহিদুল্লাহর একমাত্র ছেলে। সে বৈদ্যেরহাট বাজারের ব্যবসায়ী মো. মোরশেদ ও মঞ্জুর ভাতিজা। 

স্থানীয় ইউপি সদস্য মনছুর জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু রাফসান তালুকদারের মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ মে) সন্ধ্যায় ১১নং সুয়াবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া এলাকার অছিমিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পরিবারের অগোচরে রাফসান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে অচেতন অবস্থায় তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফসান বারমাসিয়া এলাকার মোহাম্মদ শহিদুল্লাহর একমাত্র ছেলে। সে বৈদ্যেরহাট বাজারের ব্যবসায়ী মো. মোরশেদ ও মঞ্জুর ভাতিজা। 

স্থানীয় ইউপি সদস্য মনছুর জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত