ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছীতে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ, সংরক্ষণ এবং লবণের সঠিক ব্যবহার পদ্ধতি নিশ্চিতকরণের লক্ষ্যে নওগাঁর বদলগাছী  আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​২৪ মে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ-২০২৬ কর্মসূচির আয়োজন করা হয়।

​উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী  উপজেলার প্রাণিসম্পদ প্রধান অতিথি প্রাণিসম্পদ অফিসার নাজমুল হাসান।

​প্রশিক্ষণে তিনি  বলেন, দেশের অর্থনৈতিক সম্পদ হিসেবে পশুর চামড়ার গুরুত্ব অপরিসীম। চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণে অসচেতনতার কারণে প্রতিবছর প্রচুর চামড়া নষ্ট হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির "শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা" —এই মূলমন্ত্রকে ধারণ করে আসন্ন ঈদুল আযহায় মাঠ পর্যায়ে চামড়া সম্পদ রক্ষায় সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

​কর্মশালায় আনসার ও ভিডিপির স্থানীয় সদস্য ও দলনেতাদের পশুর চামড়া ছাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি, লবণ দিয়ে তা সাময়িক সংরক্ষণ করা এবং সঠিক উপায়ে বাজারে প্রেরণের বিভিন্ন কলাকৌশল বাস্তবসম্মতভাবে শিখিয়ে দেওয়া হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিয়ন ভিডিপি দলনেতা/দলনেত্রী, উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডারবৃন্দ, ভিডিপি সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছীতে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

​পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ, সংরক্ষণ এবং লবণের সঠিক ব্যবহার পদ্ধতি নিশ্চিতকরণের লক্ষ্যে নওগাঁর বদলগাছী  আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​২৪ মে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ-২০২৬ কর্মসূচির আয়োজন করা হয়।

​উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী  উপজেলার প্রাণিসম্পদ প্রধান অতিথি প্রাণিসম্পদ অফিসার নাজমুল হাসান।

​প্রশিক্ষণে তিনি  বলেন, দেশের অর্থনৈতিক সম্পদ হিসেবে পশুর চামড়ার গুরুত্ব অপরিসীম। চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণে অসচেতনতার কারণে প্রতিবছর প্রচুর চামড়া নষ্ট হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির "শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা" —এই মূলমন্ত্রকে ধারণ করে আসন্ন ঈদুল আযহায় মাঠ পর্যায়ে চামড়া সম্পদ রক্ষায় সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

​কর্মশালায় আনসার ও ভিডিপির স্থানীয় সদস্য ও দলনেতাদের পশুর চামড়া ছাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি, লবণ দিয়ে তা সাময়িক সংরক্ষণ করা এবং সঠিক উপায়ে বাজারে প্রেরণের বিভিন্ন কলাকৌশল বাস্তবসম্মতভাবে শিখিয়ে দেওয়া হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ইউনিয়ন ভিডিপি দলনেতা/দলনেত্রী, উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডারবৃন্দ, ভিডিপি সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত