সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর উদ্যগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গের আকাশপথের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন বলেন, এই দাবী বাস্তবায়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঠাকুরগাঁও বা বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের বিরোধিতা নয়; তবে অবকাঠামো, যোগাযোগ ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় আগে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা উচিত। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির পাশাপাশি সৈয়দপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে একটি প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ নেওয়া হবে।
যুব নেতা সুলতানের সঞ্চালনা ও আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন ও আকরাম সিদ্দিকী, জমির মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন এবং সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব নেতা রবিউল ইসলাম রবি, জিয়া সাইবার ফোর্স সৈয়দপুর রাজনৈতিক শাখার আহ্বায়ক ফিরোজ আলম, পারভেজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন