ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নওগাঁর বদলগাছীতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক শিক্ষা পদক (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক ও কাবিং) প্রতিযোগিতা-২০২৬-এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ হলরুম উপজেলা পরিষদ মাঠ এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ৪৮-নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল পড়াশোনা নয়, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইসরাত জাহান ছনি। তিনি তাঁর বক্তব্যে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সহ-শিক্ষা কার্যক্রমের প্রসারে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মূল ইভেন্টগুলোকে কয়েকটি  ভাগে ভাগ করা হয়েছিল:

 ক্রীড়া প্রতিযোগিতা: দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন শারীরিক কসরত।   সাংস্কৃতিক প্রতিযোগিতা: দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও অভিনয়।  বিষয়ভিত্তিক প্রতিযোগিতা: চিত্রাঙ্কন, কুইজ ও মেধা যাচাই।  কাবিং:স্কাউটিং ও কাবিং কার্যক্রমের বিভিন্ন প্রদর্শনী।

দিনব্যাপী চলা এই প্রতিযোগিতার সমাপনী অধিবেশনে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেডেল, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি খুদে শিক্ষার্থীদের কলকাকলি ও করতালিতে মুখরিত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত