ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

কায়েতপাড়াকে হারিয়ে ফাইনালে মুড়াপাড়া ইউনিয়ন

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী খেলোয়াড়দের সাথে কমিটির সদস্যবৃন্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি (সোয়া শতাব্দী) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের ক্রীড়ামোদী মানুষের উপচে পড়া ভিড়ে পুরো স্কুল মাঠ যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়।

উত্তেজনাপূর্ণ এই সেমিফাইনাল ম্যাচে কায়েতপাড়া ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে মুড়াপাড়া ইউনিয়ন টিম।

বিকেলে স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিক-অফের (Kick-off) মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি দর্শকদের দুই হাত উঁচিয়ে "খেলাকে হা এবং মাদককে না" বলার আহ্বান জানান। সুস্থ সমাজ গঠনে এমন ফুটবল টুর্নামেন্ট রূপগঞ্জে বারবার আয়োজনের আশ্বাস দেন তিনি।

বিকাল ৪টায় শুরু হওয়া এই মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয় মুড়াপাড়া ইউনিয়ন বনাম কায়েতপাড়া ইউনিয়ন। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে মুড়াপাড়া ইউনিয়ন। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মুড়াপাড়া ইউনিয়ন ২-০ গোলে কায়েতপাড়া ইউনিয়নকে পরাস্ত করে মাঠ ছাড়ে এবং ফাইনালে নিজেদের টিকিট নিশ্চিত করে। কায়েতপাড়া ইউনিয়ন বেশ কিছু সুযোগ তৈরি করলেও মুড়াপাড়ার রক্ষণভাগ ও গোলকিপারের কল্যাণে গোল করতে ব্যর্থ হয়। মাঠের এই জমজমাট লড়াই আনুমানিক ১৫ হাজার দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।

সেমিফাইনাল ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ওয়াহিদুল ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম ফারুক খোকন, সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সম্পাদক, সেলিম আহম্মেদ, সভাপতি, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি, আব্দুল মজিদ ভূঁইয়া, সভাপতি, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, মোঃ আল আমিন সরকার, ট্রেজারার, ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটি, সৈয়দ গোলাম রূপস, সহ-সভাপতি, স্বাধীনতা ফুটবল ক্লাব (বাফুফে) এবং ম্যানেজার, মুড়াপাড়া ইউনিয়ন টিম ও নয়ন, ম্যানেজার, কায়েতপাড়া ইউনিয়ন টিম।

খেলাটি সফলভাবে সম্পন্ন করতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ মনির হোসেন, ক্রীড়া কমিটির সদস্য জুয়েল সরকার, রেজাউর রহমান রিপন, ঈসমাইল, অর্ণব, রবিন ও সম্রাটসহ কমিটির সকল সদস্য মাঠের শৃঙ্খলা ও সার্বিক তত্ত্বাবধানে নিরলস দায়িত্ব পালন করেন। স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে রূপগঞ্জের ফুটবল উন্মাদনা আবারও প্রাণ ফিরে পেয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কায়েতপাড়াকে হারিয়ে ফাইনালে মুড়াপাড়া ইউনিয়ন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত