ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

প্রবাসীদের উদ্যোগে রাউলীতে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলি গ্রামের প্রবাসীদের সংগঠন আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, রাউলী এর উদ্যোগে এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) বাদ আছর রাউলী ঈদগাহ মাঠে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের সকল প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশরাফ আলী। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় সংগঠনের প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, উবায়দুল হক মাসুম ও খয়ার আহমদ। এছাড়াও এলাকার নবীন-প্রবীণ মুরুব্বীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়ায় দেশবাসী ও প্রবাসীদের মঙ্গল, সুস্থতা ও সফলতা কামনা করা হয়। এ সময় প্রবাসীদের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে এলাকাবাসী সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি এমন মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে সম্পূর্ণ প্রবাসীদের অর্থায়ন ও পরিচালনায় আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, রাউলী কাজ করে যাচ্ছে। চলতি বছরের ৬ মে ২০২৬ তারিখে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৩৯ জন। ভবিষ্যতে গ্রামের অন্যান্য প্রবাসীদেরও এ সংগঠনের সাথে যুক্ত হয়ে সমাজসেবামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সবশেষে রাউলি মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলাম মুনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রবাসীদের উদ্যোগে রাউলীতে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত