চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
শুক্রবার উপজেলার মদুনাঘাট এলাকায় নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হালদা নদী নৌপুলিশ ফাঁড়ির এসআই রমজান আলী।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা পানিতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে হালদা নদীর নৌপুলিশ ও মদুনাঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশের ধারণা, নিহত নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর। মরদেহ অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে নৌপুলিশের ধারণা, তিনি চাকমা বা মারমা সম্প্রদায়ের হতে পারেন।
হালদা নদী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রমজান আলী বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন