ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সিংগাইরে পাওনা ২০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ

প্রতিকি ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক সংখ্যালঘু ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে জয়মন্টপ মাছ বাজারে এ ঘটনা ঘটে। নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকা জেলার সাভারের মধ্যেপাড়া এলাকার দীপ্ত সাহার বাবা। তিনি দীর্ঘদিন ধরে বাজারে পান বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যাঙ্গা মার্কেট এলাকার ইশা মোল্লা দীর্ঘদিন ধরে নিহতের কাছ থেকে পান ক্রয় করতেন। শুক্রবার দুপুরে তিনি ৩০ টাকার পান কিনে ১০ টাকা পরিশোধ করেন। পরে বাকি ২০ টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে শ্রীবাস চন্দ্র সাহার গলা চেপে ধরেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়দের দাবি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, জয়মন্টপ মাছ বাজার সংলগ্ন ছোট্ট দোকানটিই ছিল শ্রীবাস চন্দ্র সাহার জীবিকার একমাত্র অবলম্বন। তারা বলেন, “মানুষটি ভিন্ন ধর্মের হলেও অত্যন্ত মানবিক ও শান্ত স্বভাবের ছিলেন। সামান্য পাওনা টাকার জন্য এভাবে একজন বৃদ্ধ মানুষকে প্রাণ দিতে হবে, তা মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

এ বিষয়ে সিংগাইর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে পাওনা ২০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক সংখ্যালঘু ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে জয়মন্টপ মাছ বাজারে এ ঘটনা ঘটে। নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকা জেলার সাভারের মধ্যেপাড়া এলাকার দীপ্ত সাহার বাবা। তিনি দীর্ঘদিন ধরে বাজারে পান বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যাঙ্গা মার্কেট এলাকার ইশা মোল্লা দীর্ঘদিন ধরে নিহতের কাছ থেকে পান ক্রয় করতেন। শুক্রবার দুপুরে তিনি ৩০ টাকার পান কিনে ১০ টাকা পরিশোধ করেন। পরে বাকি ২০ টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে শ্রীবাস চন্দ্র সাহার গলা চেপে ধরেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়দের দাবি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, জয়মন্টপ মাছ বাজার সংলগ্ন ছোট্ট দোকানটিই ছিল শ্রীবাস চন্দ্র সাহার জীবিকার একমাত্র অবলম্বন। তারা বলেন, “মানুষটি ভিন্ন ধর্মের হলেও অত্যন্ত মানবিক ও শান্ত স্বভাবের ছিলেন। সামান্য পাওনা টাকার জন্য এভাবে একজন বৃদ্ধ মানুষকে প্রাণ দিতে হবে, তা মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

এ বিষয়ে সিংগাইর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত