ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

হাটহাজারীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী আরফিন আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২১ মে, বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করার পর আসামি ঘটনার লোমহর্ষক বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আফরিন। পরবর্তীতে স্থানীয় একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি ফয়সালকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ফয়সাল শিশুটিকে ফুসলিয়ে হাত ধরে একটি তুলার গুদামে নিয়ে যায়।

সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল। এ সময় তার এক বন্ধুও ধর্ষণের চেষ্টা করলে আফরিন চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফয়সাল ও তার সহযোগী ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় গত ২৯ মার্চ হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রূপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। মানিকছড়ি ও কুমিল্লায় কয়েক দফা ব্যর্থ অভিযানের পর কুমিল্লা ও নরসিংদীতে টানা ৭২ ঘণ্টার অভিযান চালিয়ে রায়পুরা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হাটহাজারীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী আরফিন আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২১ মে, বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করার পর আসামি ঘটনার লোমহর্ষক বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আফরিন। পরবর্তীতে স্থানীয় একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি ফয়সালকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ফয়সাল শিশুটিকে ফুসলিয়ে হাত ধরে একটি তুলার গুদামে নিয়ে যায়।

সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল। এ সময় তার এক বন্ধুও ধর্ষণের চেষ্টা করলে আফরিন চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফয়সাল ও তার সহযোগী ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় গত ২৯ মার্চ হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রূপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। মানিকছড়ি ও কুমিল্লায় কয়েক দফা ব্যর্থ অভিযানের পর কুমিল্লা ও নরসিংদীতে টানা ৭২ ঘণ্টার অভিযান চালিয়ে রায়পুরা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত