ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ফটিকছড়িতে ‘সাপের কামড়ের চিকিৎসা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “Management of Snake Bite” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দিতেই এ আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. দেবজ্যোতি দাস। বিশেষজ্ঞ প্যানেলে ডা. অপর্ণা দেবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সাপে কামড়ানো রোগীর জরুরি ব্যবস্থাপনা, দ্রুত রোগ নির্ণয়, অ্যান্টিভেনমের সঠিক প্রয়োগ, জটিলতা মোকাবিলা এবং সময়োপযোগী চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং রোগীকে দ্রুত হাসপাতালে আনার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়ায় গ্রামাঞ্চলে সাপের কামড়ের ঘটনাও বেড়ে যায়। সচেতনতার অভাব ও চিকিৎসায় বিলম্বের কারণে অনেক সময় প্রাণহানি ঘটে। তাই চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক জ্ঞানচর্চা অপরিহার্য।

সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “সাপের কামড় একটি জরুরি জনস্বাস্থ্য সমস্যা। সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ রোগীকে সুস্থ করা সম্ভব। চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে চিকিৎসকদের জন্য এ ধরনের সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে ‘সাপের কামড়ের চিকিৎসা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত