অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদও জীবন এ শ্লোগানে ছাতকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন ফায়ার সার্ভিস ও ডিফেন্স সপ্তাহ'র উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন এবং লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (২০ মে) সকাল ১০.০০ টায় ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা জালাল আহমেদ'র সভাপতিত্বে ও সিনিয়র ফায়ার ফাইটার জয়দেব রায়'র পরিচালনায় সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিরগাঁও অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইন উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাবসায়ী মতিউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট মেজবাহ উদ্দিন, স্টেশন লিডার শাহীনুর আলম পাভেল,ফায়ার ফাইটার আইবুর রহমান,আরিফুল ইসলাম,মাহমুদুল হাসান,শফিকুল ইসলাম,সুমন মিয়া,রাকিবুল হাসান,মোরছালিন,তানভীর আনজুম,জুনায়েদ হোসেন,গোলাপ হোসেন,তুফান হোসেন, আশিকুর রহমান,মুক্তিরগাঁও জামেয়া মাদ্রাসার শিক্ষক -
শিক্ষার্থী,মুক্তিরগাঁও অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সুধীজন।
বক্তারা বলেন,কিছু মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকেন সাহসে, দায়িত্ব ও আত্মত্যাগের দীপ্ত উদাহরণ হয়ে। এই বাহিনীর ইতিহাস শুধু সাফল্য নয়, রয়েছে আত্মত্যাগের ইতিহাসও। মানুষের জীবন ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র ৫২ জন বীর সদস্য সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় অমর হয়ে আছেন। কর্তব্যের আহবানে জীবন উৎসর্গকারী এই সাহসী যোদ্ধাদের প্রতি আমরা গভীরশ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের ত্যাগ,সাহস ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণায় উৎস হয়ে থাকবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন