ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

আইনজীবী আলিফ হত্যা মামলা, বাদী আলিফের বাবার জেরা শেষ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিনের জেরা শেষ হয়েছে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতের আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে বাদীকে জেরার দিন ধার্য ছিল। আদালতে “আলিফের বাবা ও মামলার বাদী আজ ষষ্ঠবারের মত জেরার জন্য আদালতে উপস্থিত হন।

“আসামি চিন্ময় দাসের আইনজীবী আবারও সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আগামী ২৪ জুন নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

”চিন্ময় কৃষ্ণের আইনজীবী এসময় আদালতে উপস্থিত ছিলেন না। এর আগের তারিখেও তিনি অনুপস্থিত ছিলেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তিনটি আবেদন জমা দেওয়া হয়। এর মধ্যে ছিল জামিন আবেদন, চিকিৎসার আবেদন এবং আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে জেরা কার্যক্রমের জন্য সময় চেয়ে আবেদন। আবেদনগুলো আইনজীবী নিজে সশরীরে উপস্থিত হয়ে দাখিল না করে অন্য মাধ্যমে পাঠান। এ কারণে আদালত শুনানি গ্রহণ না করে আবেদনগুলো নামঞ্জুর করেন।

বাদীর আইনজীবী রায়হান বলেন, “আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত আবেদন তিনটির শুনানি না করে নামঞ্জুর করেছেন। অন্য আসামিদের পক্ষে আগেই জেরা শেষ হওয়ায় আজ আদালত বাদীর জেরা সমাপ্ত ঘোষণা করেছেন।” ​

বুধবার শুনানিতে অন্য আসামিরা উপস্থিত থাকলেও আসামি চিন্ময় দাসকে আদালতে আনা হয়নি। তিনি ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আইনজীবী আলিফ হত্যা মামলা, বাদী আলিফের বাবার জেরা শেষ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিনের জেরা শেষ হয়েছে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতের আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে বাদীকে জেরার দিন ধার্য ছিল। আদালতে “আলিফের বাবা ও মামলার বাদী আজ ষষ্ঠবারের মত জেরার জন্য আদালতে উপস্থিত হন।

“আসামি চিন্ময় দাসের আইনজীবী আবারও সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আগামী ২৪ জুন নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

”চিন্ময় কৃষ্ণের আইনজীবী এসময় আদালতে উপস্থিত ছিলেন না। এর আগের তারিখেও তিনি অনুপস্থিত ছিলেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তিনটি আবেদন জমা দেওয়া হয়। এর মধ্যে ছিল জামিন আবেদন, চিকিৎসার আবেদন এবং আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে জেরা কার্যক্রমের জন্য সময় চেয়ে আবেদন। আবেদনগুলো আইনজীবী নিজে সশরীরে উপস্থিত হয়ে দাখিল না করে অন্য মাধ্যমে পাঠান। এ কারণে আদালত শুনানি গ্রহণ না করে আবেদনগুলো নামঞ্জুর করেন।

বাদীর আইনজীবী রায়হান বলেন, “আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত আবেদন তিনটির শুনানি না করে নামঞ্জুর করেছেন। অন্য আসামিদের পক্ষে আগেই জেরা শেষ হওয়ায় আজ আদালত বাদীর জেরা সমাপ্ত ঘোষণা করেছেন।” ​

বুধবার শুনানিতে অন্য আসামিরা উপস্থিত থাকলেও আসামি চিন্ময় দাসকে আদালতে আনা হয়নি। তিনি ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত