ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ঈদ উপলক্ষে ফটিকছড়িতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং কোরবানির পশু ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তাঁর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।

প্রথম পর্বে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে “মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল মমিন।

এতে কোরবানির পশুর স্বাস্থ্যসম্মত জবাই, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে ঈদকে কেন্দ্র করে সড়ক ও মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা সংক্রান্ত করণীয় নির্ধারণে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির “বিশেষ সভা” অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এ ধরনের সময়োপযোগী উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও ইতিবাচক সাড়া দেখা গেছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঈদ উপলক্ষে ফটিকছড়িতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং কোরবানির পশু ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তাঁর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।

প্রথম পর্বে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে “মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল মমিন।

এতে কোরবানির পশুর স্বাস্থ্যসম্মত জবাই, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে ঈদকে কেন্দ্র করে সড়ক ও মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা সংক্রান্ত করণীয় নির্ধারণে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির “বিশেষ সভা” অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এ ধরনের সময়োপযোগী উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও ইতিবাচক সাড়া দেখা গেছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত