ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নবাবগঞ্জে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকার

ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ আমন ও বোরো ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ মে, ২০২৬) দুপুরে উপজেলার কলাকোপা খাদ্য গুদামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, কৃষকেরা যেন তাদের কষ্টের ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতেই সরাসরি তাদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হচ্ছে। এখানে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। প্রকৃত কৃষকেরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি খাদ্য গুদামে এসে তাদের ধান বিক্রি করতে পারেন, প্রশাসনকে সেই স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার সবসময় কৃষকদের পাশে আছে এবং কৃষিবান্ধব যেকোনো উদ্যোগে আমাদের সহযোগিতা বজায় থাকবে।

সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ কৃষকেরা। তারা জানান, উন্মুক্ত বাজারে সিন্ডিকেট এবং দালালদের কারণে অনেক সময় তারা ধানের ন্যায্য মূল্য পান না, ফলে লোকসান গুনতে হয়। তবে সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করার এই সুযোগ চালু হওয়ায় তারা সঠিক দাম পাবেন এবং লাভবান হবেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত