চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ব্যক্তির পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। শনিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জাকারিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং পায়ের রগ কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের ভাষ্য, ঘটনার পেছনে ব্যক্তিগত বা স্থানীয় বিরোধ থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে স্থানীয় ছাত্রলীগের এক নেতা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার কারণে জাকারিয়ার ওপর হামলা হয়ে থাকতে পারে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন