নওগাঁর বদলগাছী উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ১৮ মে ২০২৬ বেলা ০৩:০০ টায় উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৩ (বদলগাছী - মহাদেবপুর) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশরাত জাহান ছনি -এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান , খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ বেনজির হোসেন, বদলগাছী সরকারি কলেজের সাবেক জি এস রেজাউল নবী সান্ডু,খাদ্য বান্ধব ডিলারগন, ওএমএস ডিলার সহ প্রন্তিক পর্যায়ের কৃষক প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছী লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা হবে। এর মধ্যে অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ২২৯ মেট্রিক টনধান । চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ৩০৯ মেট্রিক টন চাল এবং গম ১৫৬ টন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
বক্তব্য উদ্বোধনকালে প্রধান অতিথি জনাব ফজলে হুদা বাবুল মাননীয় সংসদ সদস্য ৪৮ নওগাঁ-৩ বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে সরকারি মূল্য ১৪৪০ টাকা ধরে ধান ক্রয় করা হবে। এতে প্রান্তিক পর্যায়ে কৃষকরা পাবে ন্যায্য মূল্য। কৃষকের আগ্রহ বাড়তে কৃষি কাজে।
সভাপতির বক্তব্যে জনাব ইসরাত জাহান ছনি বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এবারই প্রথম বদলগাছী উপজেলাতে অ্যাপসের মধ্যে ধান ক্রয় করা হবে। পাশাপাশি ম্যানুয়েল পদ্ধতিতে ধান বিক্রি সুযোগ পাবে কৃষকরা।
ডিজিটাল পদ্ধতিতে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করায় প্রকৃত কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি গুদামে তাদের ফসল বিক্রি করতে পারছেন। এতে কৃষকরা সরাসরি লাভবান হচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন