ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ইকবাল হোসেন ভোলার লালমোহন থানার খাইগোবাড়ি এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালামত ক্বারির ছেলে।

শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেন চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ইকবাল হোসেন ভোলার লালমোহন থানার খাইগোবাড়ি এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালামত ক্বারির ছেলে।

শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেন চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত