চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একের পর এক অপরাধমূলক ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। মাথাবিহীন লাশ ও দেহবিহীন মাথা উদ্ধার, প্রকাশ্যে গুলিবর্ষণ, আত্মহত্যা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ভূমিদখল ও মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ গ্যাং জায়গা-জমি দখলের ঘটনা বাড়িয়েছে। কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ডে সন্ধ্যার পর অনেক এলাকায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।
একইসঙ্গে পাহাড় কাটা, টপসয়েল উত্তোলন ও সরকারি বনাঞ্চল ধ্বংসের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে এসব কর্মকাণ্ড দিন বেপরোয়া হয়ে উঠছে বলে জানান সচেতন মহল।
মাদকের সহজলভ্যতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের ভাষ্য, তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় সামাজিক অবক্ষয় বাড়ছে। ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হবে। তারা প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান ও অপরাধ দমনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ফটিকছড়িবাসীর একটাই প্রশ্ন—প্রশাসন কবে জেগে উঠবে?

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন