ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

পানিতে ডুবে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

সিলেটের সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই তরুণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।জানা যায়, বন্ধুদের সঙ্গে বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে সীমান্ত সংলগ্ন একটি জলাশয়ে গোসল করতে নামেন শান্ত বণিক। 

এসময় তিনজন পানিতে নামলেও দুজন নিরাপদে উঠে আসেন। তবে শান্ত বণিক পানির তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।বিছনাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।এদিকে, বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। বিশেষ করে বিছনাকান্দি, জাফলং ও রাতারগুলে প্রতিদিনই শত শত পর্যটক ভিড় করছেন।স্থানীয় প্রশাসন ও টুরিস্ট পুলিশ পর্যটকদের গভীর পানিতে নামা এবং ঝুঁকিপূর্ণ স্থানে গোসল না করার আহ্বান জানিয়েছে। 

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পানিতে ডুবে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সিলেটের সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই তরুণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।জানা যায়, বন্ধুদের সঙ্গে বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে সীমান্ত সংলগ্ন একটি জলাশয়ে গোসল করতে নামেন শান্ত বণিক। 

এসময় তিনজন পানিতে নামলেও দুজন নিরাপদে উঠে আসেন। তবে শান্ত বণিক পানির তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।বিছনাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।এদিকে, বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। বিশেষ করে বিছনাকান্দি, জাফলং ও রাতারগুলে প্রতিদিনই শত শত পর্যটক ভিড় করছেন।স্থানীয় প্রশাসন ও টুরিস্ট পুলিশ পর্যটকদের গভীর পানিতে নামা এবং ঝুঁকিপূর্ণ স্থানে গোসল না করার আহ্বান জানিয়েছে। 

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত