ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

​হবিগঞ্জে পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

আটককৃত ৪জন ও জব্দকৃত মাদক।

​হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা এবং গাঁজা। গত বৃহস্পতিবার ও শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সির তত্ত্বাবধানে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের শংকরের মুখ সংলগ্ন একটি সিএনজি গ্যারেজে অভিযান চালায়। সেখান থেকে সুমন দাসগুপ্ত ও রনজিৎ দাশ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা।

​এছাড়া, অন্য দুটি পৃথক অভিযানে আনোয়ারপুর এলাকা থেকে ১৮ পিস ইয়াবাসহ মোঃ মোশারফ হোসেন এবং কামড়াপুর এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ছামাদ নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

​এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক মুক্ত সমাজ গড়তে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং নিশ্চিত করেন যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

​হবিগঞ্জে পুলিশের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

​হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা এবং গাঁজা। গত বৃহস্পতিবার ও শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সির তত্ত্বাবধানে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের শংকরের মুখ সংলগ্ন একটি সিএনজি গ্যারেজে অভিযান চালায়। সেখান থেকে সুমন দাসগুপ্ত ও রনজিৎ দাশ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা।

​এছাড়া, অন্য দুটি পৃথক অভিযানে আনোয়ারপুর এলাকা থেকে ১৮ পিস ইয়াবাসহ মোঃ মোশারফ হোসেন এবং কামড়াপুর এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ছামাদ নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

​এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক মুক্ত সমাজ গড়তে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং নিশ্চিত করেন যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত