ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মনুতে ভারতীয় যুবকের লাশ উদ্ধার, ভারতে হস্তান্তর

কুলাউড়া উপজেলার মনু নদী থেকে ভেসে আসা এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্তের দুই দিন পর বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে লাশটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত যুবকের নাম নিত্যানন্দ মালাকার ওরফে ছোটমনা (৩৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর পুর পরিষদের দুর্গাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে থেকে নিত্যানন্দ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বাংলাদেশের মনু নদীতে একটি অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা সেটি নিত্যানন্দের মরদেহ বলে শনাক্ত করেন।

গত ১২ মে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকায় মনু নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সন্ধ্যায় চাতলাপুর স্থলবন্দর দিয়ে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।এসময় স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি ও ভারতীয় বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, মনু নদী থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে ভারতীয় বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মনুতে ভারতীয় যুবকের লাশ উদ্ধার, ভারতে হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত