ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ফটিকছড়িতে মুদি দোকানের গুদামে যুবকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মির্জারহাট বাজারের একটি মুদি দোকানের গুদাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুয়েল আরমান উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ির জহুরুল ইসলাম সওদাগরের ছোট ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে দোকানের এক কর্মচারী গুদামে কাজ করতে গিয়ে জুয়েলকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভূজপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাসিম হোসেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক পরীক্ষার পর উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, জুয়েল আরমান দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিক হতাশায় ভুগছিলেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, “যুবকের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে মুদি দোকানের গুদামে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মির্জারহাট বাজারের একটি মুদি দোকানের গুদাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুয়েল আরমান উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ির জহুরুল ইসলাম সওদাগরের ছোট ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে দোকানের এক কর্মচারী গুদামে কাজ করতে গিয়ে জুয়েলকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভূজপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাসিম হোসেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক পরীক্ষার পর উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, জুয়েল আরমান দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিক হতাশায় ভুগছিলেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, “যুবকের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত