ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ভূঞাপুরে শিশুকে ভুলে ২ ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ঘটনা ঘটে।  

শিশুর পরিবার জানা যায়, একমাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে শিশুর মা মৌ বেগম ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে ভ্যাকসিন দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু তিনি উপস্থিত না থেকে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এসময় স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম শিশুটিকে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করেন। পরে পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন কাইয়ুম। শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার গাফলতিকে দায়ি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, ভুলবশত এমনটি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিন কোন সমস্যা হবে না। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ভূঞাপুরে শিশুকে ভুলে ২ ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ঘটনা ঘটে।  

শিশুর পরিবার জানা যায়, একমাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে শিশুর মা মৌ বেগম ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে ভ্যাকসিন দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু তিনি উপস্থিত না থেকে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এসময় স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম শিশুটিকে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করেন। পরে পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন কাইয়ুম। শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার গাফলতিকে দায়ি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, ভুলবশত এমনটি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিন কোন সমস্যা হবে না। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত