সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কৃষক হত্যা মামলায় সৈয়দপুর থানার গোলচত্বর এলাকায় একটি সালিস বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রেজাউল করিম রেজা বলেন, আমাদের কাছে একটি রিকুইজিশন ছিল। আমরা শুধু হুকুম তামিল করেছি।
অপরদিকে জিল্লুর রহমান জানান, নীলফামারী সদরের রামগঞ্জ এলাকায় গাড়িচাপা দিয়ে কৃষক সিদ্দিক আলীকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও এক হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন