আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।
বুধবার, ১৩ মে সকাল সোয়া ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
মরহুমের ছেলে সাবেদুর রহমান সুমু জানান, বৃহস্পতিবার বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী এই বীর মুক্তিযোদ্ধাকে ২০১৯ সালে সরকার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন