চট্টগ্রামের ফটিকছড়িতে ক্রেতার ছদ্মবেশে স্বর্ণের দোকানে ঢুকে চুরির চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক সালমা আকতার (৩৫) ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরের ভাড়া বাসায় থাকেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌর সদরের বিবিরহাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার (১১ মে) উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা আনুমানিক ২টার দিকে বোরকা পরিহিত ওই নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তিনি কর্মচারীদের সোনার হার ও চুড়ি দেখাতে বলেন। গয়না দেখানোর একপর্যায়ে হঠাৎ বোরকার পকেট থেকে মরিচের গুঁড়া বের করে তিন কর্মচারীর চোখে-মুখে ছিটিয়ে দেন। এরপর প্রদর্শনের জন্য বের করা প্রায় সাড়ে তিন ভরি ওজনের চুড়ি, কানের দুল ও হার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।
মরিচের গুঁড়ায় কর্মচারীরা সাময়িকভাবে দৃষ্টিশক্তি হারালেও ওই নারীকে দোকান থেকে বের হতে দেননি। এক কর্মচারী কৌশলে তার দুই হাত চেপে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে বাইরের লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।
দোকানের মালিক সুমন ধর জানান, “আটক নারী সাড়ে তিন ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, “আটক সালমা আকতারের বিরুদ্ধে সোমবারও উপজেলার আরেকটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ আবারও একই কায়দায় চুরি করতে গিয়ে তিনি ধরা পড়েছেন। তাকে থানাহাজতে রাখা হয়েছে। মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন