ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নৌপথ নিরাপদ রাখতে প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছে পায়রা বন্দর

নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, বন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

​মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কমার্শিয়াল ভবনে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​চেয়ারম্যান বলেন, বন্দরের আশপাশের নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি করছে।

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরী। এ ছাড়া স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

​সভা শেষে নৌযান দুর্ঘটনায় করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কুয়াকাটা সংলগ্ন মহিপুরের সাধারণ জেলেদের মধ্যে নৌ-নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নৌপথ নিরাপদ রাখতে প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছে পায়রা বন্দর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, বন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

​মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কমার্শিয়াল ভবনে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​চেয়ারম্যান বলেন, বন্দরের আশপাশের নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি করছে।

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরী। এ ছাড়া স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

​সভা শেষে নৌযান দুর্ঘটনায় করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কুয়াকাটা সংলগ্ন মহিপুরের সাধারণ জেলেদের মধ্যে নৌ-নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত