ফটিকছড়িতে বিষধর সাপের কামড়ে মোহাম্মদ আয়াত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল তৈয়বীয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায়। এসময় একটি বিষধর সাপ আয়াত কে কামড় দেয়। এতে শিশুটি কান্না করলে তার মা দেখে একটি বিষধর সাপ অন্ধকারে। পরে শিশুটি মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কা জনক মনে করলে কর্তব্যরত চিকিৎসক সাপে কাটা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর শিশুটি মৃত্যুবরণ করে।
শিশুটি পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতার নামে দীর্ঘ সময়ক্ষেপণ করেন। প্রায় দেড় ঘণ্টা সেখানে অতিবাহিত হওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি; চমেক হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
অবুঝ শিশুটির অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন